সর্বদা পড়ার কয়েকটি যিক্র
১। পবিত্র হাদীস শরীফে নিম্নের যিকরগুলোর বহু ফযীলত বর্ণিত হয়েছে এবং দুনিয়া ও আখিরাতের বহুবিদ উপকারের উলেস্নখ রয়েছে। তাই সর্বদা নিম্নের যিকরগুলো বেশি বেশি পড়বে-
উচ্চারণঃ আসতাগফিরুল্লাহাল্লাযি লা-ইলাহা ইল্লাল্লাহুয়াল হায়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। অনুবাদঃ আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জিব এবং আমি তাঁর কাছে তাওবা করছি।
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহই ওয়া য়ুমিতু ওয়াহুয়া আলা কুলিস্ন শায়্যিন কাদীর। অনুবাদঃ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একা, তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব তাঁরই, তাঁরই সমস্ত প্রশংসা, তিনি জীবন এবং মৃত্যু দান করেন। তিনি সর্বশক্তিমান।
উচ্চারণঃ সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অনুবাদঃ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর এবং আল্লাহর জন্যে সমস্ত গুণগান। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে মহান।
۞
۞
۞