উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযি আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়াফাদ্দালানি আলা কাছিরিন মিম্মান খালাকা তাফদিলা। অনুবাদঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি নিরাপদে রেখেছেন আমাকে সে রোগ হতে তোমাকে যে রোগে আμান্ত করেছেন, এবং তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তাদের অনেকের উপর আমাকে করেছেন শ্রেষ্ঠ। এই দু'আ পড়ার সময় যাতে ঐ ব্যক্তি না শুনে তৎপ্রতি লক্ষ্য রাখা ভালো। ৩৭। কোনো রোগীকে দেখতে গেলে পড়বে-
উচ্চারণঃ লাবা'সা তাহুরুন ইন-শা-আল্লাহ। অনুবাদঃ কোনো অসুবিধা নেই, রোগমুক্তি হয়ে যাবে ইনশাল্লাহ। রোগীর শরীরে হাত বুলিয়ে পড়বে-
উচ্চারণঃ আল্লাহুম্মা আযহিবিল বা'ছা রাব্বান্নাসি ইশফিহি আনতাশ শাফি লা-শিফাউন ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়ুগাদিরু সাকামা। অনুবাদঃ হে আল্লাহ! কষ্ট দূর করে দাও। হে মানুষের প্রতিপালক! তাকে শিফা দান করো, তুমিই শিফাকারী। নেই কোনো শিফা তোমার শিফা ব্যতীত, এমন শিফা যা কোনো রোগকে অবশিষ্ট রাখবে না। ৩৮। মৃত্যু আসন্ন অবস্থায় বরং সব সময়ই নিম্নের দু'আ পড়বে-