৩৩। শরীরের কোনো অঙ্গে বেদনা অনুভব করলে ঐ স্থানে হাত রেখে নিম্নের দু'আ ৭ বার পড়বে-
উচ্চারণঃ বিসমিল্লাহি আউযুবি ইযযাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। অনুবাদঃ আল্লাহর নামে, আল্লাহর ইজ্জতের ও কুদরতের আশ্রয় চাইতেছি যে কষ্ট আমি পাচ্ছি এবং যার আশংকা বোধ করছি তার অমঙ্গল হতে। ৩৪। কানে কনকন শব্দ অনুভব করলে পড়বে-
উচ্চারণঃ আল্লাহুম্মা সালিস্ন আলা মুহাম্মাদিন যাকারাল্লাহু বিখাইরিন মান যাকারানি। অনুবাদঃ হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করো। যে আমাকে স্মরণ করলো আল্লাহ তাকে স্মরণ করুন মঙ্গল দিয়ে। ৩৫। পায়ে ঝিনঝিনী করলে নিজের সবচেয়ে অধিক প্রিয় ব্যক্তির নাম উচ্চারণ করবে। কোনো কোনো সাহাবী এরূপ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারণ করতেন। ৩৬। কোনো মারাত্মক রোগী বা বিপন্ন লোককে দেখে নিম্নের দু'আ পড়লে এ রোগ হতে আল্লাহ তাআলা হিফাজত রাখবেন।