দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারণঃ তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইযনি রাব্বিনা। অনুবাদঃ আমাদের পৃথিবীর মাটি আমাদের কারো থুথুর সাথে মিশিয়ে যেনো শিফা দেয়া হয় আমাদের পীড়িতকে, আমাদের প্রতিপালকের হুকুমে। ৩১। চক্ষু উঠলে নিম্নের দু'আ পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা মাত্তি'নি বিবাসারি ওয়াযআলহুল ওয়ারিছা আন্নি ওয়া আরিনি ফিল আদুয়্যি ছারি ওয়ানসুরুনি আলা মান জালামানি। অনুবাদঃ হে আল্লাহ! সমৃদ্ধ করো আমাকে আমার চক্ষু দিয়ে, ইহাকে করো আমার ওয়ারিস (অর্থ্যাৎ আমরণ চক্ষু অক্ষত রাখো)। দেখাও আমাকে শত্রুর মধ্যে আমার প্রতিশোধ। সাহায্য করো আমাকে অত্যাচারীর মোকাবেলায়। ৩২। জ্বর হলে নিম্নের দু'আ পড়বে-

উচ্চারণঃ বিসমিল্লাহিল কাবির। আউযু বিল্লাহিল আযিমি মিন শাররি কুলিস্ন ইরকিননিআরি ওয়া মিন শাররি হাররিন নারি। অনুবাদঃ মহান আল্লাহর নামে। পানাহ চাইতেছি মহান আল্লাহর কাছে প্রত্যেক অব্যাহত ঘামের কুফল হতে এবং দোযখের উত্তাপের কষ্ট হতে।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।