অনুবাদঃ দূর করে দাও পীড়া হে মানব প্রতিপালক! রোগ নিরাময় করে দাও তুমিই নিরাময়কারী, নেই কোনো নিরাময়কারী তুমি ব্যতীত। ২৮। নিম্নের দু'আ পড়ে কচি ছেলে মেয়েদেরকে ফুঁক দেবে বা লিখে গলায় দেবে। হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা পড়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ফুঁক দিতেন।
উচ্চারণঃ আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি কুলিস্ন শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুলিস্ন আইনিল্লাম্মাতি। অনুবাদঃ আশ্রয় চাইতেছি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের কাছে প্রত্যেক অনিষ্ট সাধনকারী চক্ষু হতে। ২৯। বদনজর লাগলে নিম্নের দু'আ পড়ে ফুঁক দেবে-
উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা আযহিব হাররাহা ওয়াবারদাহা ওয়া ওয়াসাবাহা। অনুবাদঃ আল্লাহর নামে, হে আল্লাহ! দূর করে দাও ইহার উত্তাপ, শীতলতা ও পীড়া। ৩০। ফোঁড়া, বরণ ইত্যাদি হলে শাহাদাত আঙ্গুলীতে মুখের থুথু লাগিয়ে কিছু পাক মাটি লাগাবে এবং নিম্নের দু'আ পড়ে আμান্ত স্থানে আঙ্গুলী মালিশ করবে।