দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারণঃ আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়াবাহাইমাকা ওয়ানশুরু রাহমাতাকা ওয়া উহয়ি বালাদাকাল মায়্যিতি। অনুবাদঃ হে আল্লাহ! পিপাসা নিবারণ করো তোমার বান্দাদের এবং চতুষ্পদ জন্তু জানোয়ারের, বিস্তৃত করো তোমার রহমতকে এবং জীবিত করো তোমার মৃত জমিনকে।

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইয়ুরিদু আল্লাহুম্মা আনতাল্লাহু লা-ইলাহা ইল্লা আনতাল গানিয়্যু ওয়া নাহনুল ফুকারাউ, আনযিল আলাইনাল গাইছা ওয়াজআল মা আনঝালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। অনুবাদঃ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই । তিনি যা চান তাই করেন। হে আল্লাহ! তুমি অমুখাপেক্ষী এবং আমরা মুখাপেক্ষী। আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। এবং করে দাও এ বৃষ্টিকে আমাদের জন্য শক্তি। ২৬। কোনো জিনিষে আগুন লাগলে উচ্চস্বরে তাকবীর বলতে থাকবে। ২৭। শরীরের কোনো অঙ্গ আগুনে পুড়ে গেলে নিম্নের দু'আ পড়ে ফুক দেবে-

উচ্চারণঃ আযহিবিল বা'ছা রাব্বান্নাসি ইশফি আনতাশ শাফি লা-শাফি ইল্লা আনতা।

۞

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।