করছি তোমার নিকট ইহার মঙ্গল এবং যে মঙ্গল রেখেছ ইহার মধ্যে, যে মঙ্গলের সাথে ইহা প্রেরণ করা হয়েছে। পানাহ চাইতেছি তোমার কাছে ইহার অমঙ্গল হতে, ইহার সাথে যা কিছু প্রেরণ করা হয়েছে তার অনিষ্ট হতে। ২৪। অত্যধিক বৃষ্টিপাতে ক্ষতির সম্ভাবনা হলে পড়বে-
উচ্চারণঃ আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়ায যিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। অনুবাদঃ হে আল্লাহ! (বর্ষণ করো) আমাদের চারদিকে, আমাদের উপরে নয়। হে আল্লাহ! (বর্ষণ করো) টিলাসমূহ, ঝোপ জঙ্গল, পর্বতশ্রেণি, উপত্যকাসমূহ এবং কৃষি ক্ষেত্রসমূহে। ২৫। অনাবৃষ্টির সময় বেশি বেশি ইস্তিগফার করবে এবং নিম্নের দু'আগুলো পড়বে-
উচ্চারণঃ আল্লাহুম্মা আসকিনা গাইশান মুফিশান মারিআম মুরিআ নাফিআন গাইরা দাররিন আজিলান গাইরা আজিলিন। অনুবাদঃ হে আল্লাহ! আমাদেরকে প্রচুর বৃষ্টি দাও, তৃপ্তিদায়ক, বরকতময়; ফলদায়ক যা অনিষ্টদায়ক হবে না শীঘ্রই।