দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারণঃ আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিনগাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইয়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। অনুবাদঃ পানাহ চাইতেছি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের কাছে তাঁর অসন্তুষ্টি এবং শাস্তি হতে, আর তাঁর বান্দাদের অনিষ্ট ও শয়তানের কুমন্ত্রণা এবং তাদের উপস্থিতি হতে। ২০। অনিদ্রা হলে নিম্নের দু'আ পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা গারাতিন নুজুমু ওয়া হাদাআতিল উয়ুনু আনতা হায়্যুল কায়্যুমুন লা তা'খুজুকা ছিনাতুন ওয়ালা নাউমুন। ইয়া হায়্যু ইয়া কায়্যুমু আহদি লাইলি ওয়া আতিম আইনি। অনুবাদঃ হে আল্লাহ! জোতিষ্কগুলো অদৃশ্য হয়েছে, চক্ষুগুলো স্থির রয়েছে। তুমি চিরঞ্জীব সর্বধারক। ধরে না তোমাকে তন্দ্রা ও নিদ্রা, হে চিরঞ্জীব, হে সর্বধারক। স্তির করো আমার রাত্রিকে এবং ঘুম দাও আমার চোখে। ২১। নির্জন নিঃসহায় অবস্থায় কোনো বিপদে পড়লে তিন বার বলবে-

উচ্চারণঃ ইয়া ইবাদাল্লাহি আইউনুনি। অনুবাদঃ হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো।

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।