উচ্চারণঃ ইয়া হায়্যু ইয়া কায়্যুমু বিরাহমাতিকা আসতাগিসু। অনুবাদ ঃ হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক। তোমার রহমতের নিকট ফরিয়াদ করি।
উচ্চারণঃ আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি আহাদা। অনুবাদঃ আল্লাহ, আল্লাহ আমার প্রতিপালক, আমি কাউকে তাঁর সাথে শরীক করি না।
উচ্চারণঃ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযিম। অনুবাদঃ কোনো সামর্থ্য নেই (গোনাহ হতে বাঁচার), কোনো শক্তি নেই (পূণ্য সাধনের) একমাত্র আল্লাহর সাহায্যে যিনি মহান। ১৮। স্বপ্ন দেখে ভয় করলে বা স্বপ্নকে ভয়ানক মনে করলে নিম্নের দু'আ পড়বে এবং বাম দিকে তিনবার থুথু ফেলে পার্শ্ব পরিবর্তন করে নেবে।
উচ্চারণঃ আউযুবিল্লাহি মিনাশ শাইতানি ওয়ামিন শাররি হাযিহির রুইয়া। অনুবাদঃ পানাহ চাইতেছি আল্লাহর নিকট শয়তান হতে এবং এই স্বপ্নের মন্দ হতে। ১৯। ঘুম হতে ভয়ে জেগে উঠলে নিম্নের দু'আ পড়বে-
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।