দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়া আউযুবিকা মিনাল আজযি ওয়াল কাসলি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অনুবাদঃ হে আল্লাহ! তোমার নিকট পানাহ চাচ্ছি দুর্ভাবনা ও দুশ্চিন্তা হতে এবং পানাহ চাচ্ছি অক্ষমতা ও আলস্য হতে, আর ঋণের চাপ এবং মানুষের প্রাবল্য হতে। ১৭। যাবতীয় বিপদ-আপদ ও দুশ্চিন্তা দূর হওয়ার জন্য নিম্নলিখিত দু'আগুলো পড়বে-

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যোআলিমিন। অনুবাদঃ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি পুতপবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তভূর্ক্ত।

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহুল আযিমুল হালিম। লা-ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা-ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। অনুবাদঃ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। যিনি মহান, যিনি সহনশীল। নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত যিনি আরশে আজিমের অধিপতি। নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, যিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও আরশে কারীমের অধিপতি।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।