দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

অনুবাদঃ আল্লাহর নাম আমার প্রাণ, আমার সম্পদ এবং আমার ধর্মের উপর। হে আল্লাহ! আমাকে সন্তুষ্ট রাখো তোমার ফয়সালার উপর এবং যা আমার ভাগ্যে লিখা আছে তাতে আমাকে বরকত দান কর, যা তুমি পরে দিতে চাও তা যেনো আমি আগে পেতে না চাই। যা তুমি আগে দিতে চাও তা যেন পরে না পাই। ১৫। অভাব অনটন দূর হওয়ার জন্য নিম্নের দু'আ বেশি বেশি পড়বে-

উচ্চারণঃ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা মালজাআ ওয়ালা মানজাআ ইল্লা ইলাইহি। অনুবাদঃ কোনো সামর্থ নেই (গোনাহ হতে বাঁচার) এবং কোনো শক্তি নেই (পূণ্য সাধনের) একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত। কোনো আশ্রয় স্থল নেই, কোনো পরিত্রাণ স্থল নেই আল্লাহ ব্যতীত। ১৬। ঋণ আদায়ের জন্য নিম্নলিখিত দু'আগুলো পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। অনুবাদঃ হে আল্লাহ! হারাম হতে বাঁচাও আমাকে হালাল দিয়ে এবং আমাকে তোমার দান দিয়ে তুমি ব্যতীত অন্য কারো অমুখাপেক্ষী করো।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।