দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারণঃ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাআজিরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খাইরা। অনুবাদঃ আমরা আল্লাহর এবং তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! তোমারই সকাশে প্রতিদান প্রত্যাশা করছি, আমার এ মুসিবতে আমাকে রক্ষা করো এবং এর বদলে আমাকে মঙ্গল দান করো। ১৩। কোনো কঠিন ও দুঃসাধ্য কাজের সম্মুখীন হলে পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাযানা সাহলান ইযা শিইতা। অনুবাদঃ হে আল্লাহ! তুমি যা কিছু সহজ করে দাও তাই একমাত্র সহজ। আর তুমি যখন ইচ্ছে কর কঠিনকে সহজ করে দাও। ১৪। রোজগারের ব্যবস্থা কঠিন হয়ে পড়লে প্রত্যহ ঘর হতে বের হওয়ার সময় নিম্নের দু'আ পড়বে-

উচ্চারণঃ বিসমিল্লাহি আলা নাফসি ওয়া মালি ওয়া দ্বীনী। আল্লাহুম্মা আরদিনী বিকাদাইকা ওয়া বারিক লি ফিমা কুদ্দিরালি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখখারতা ওয়ালা তাখীরি মা আজ্জালতা।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।