উচ্চারণঃ আলাল্লাহি তাওয়াক্কালনা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অনুবাদঃ আমরা আল্লাহর উপরই ভরসা করলাম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তিনি কতই না উত্তম কার্য সম্পাদনকারী। ৯। কোনো জালিমের অত্যাচারের ভয় হলে পড়বে-
উচ্চারণঃ আল্লাহুম্মাক ফিনাহু বিমা শিইতা, আল্লাহুম্মা ইন্নি আজআলুকা ফি ফুজুরিহিম ওয়া আউযুবিকা মিন শুরুরিহিম। অনুবাদঃ হে আল্লাহ! তোমার মর্জি মাফিক তার মুকাবেলায় আমাদেরকে সাহায্য করো। হে আল্লাহ! আমি রাখতেছি তোমাকে তাদের বক্ষে এবং আশ্রয় চাচ্ছি তোমার নিকট তাদের অনিষ্টসমূহ হতে। ১০। যদি কোনো স্থানে জ্বিন-ভূত প্রকাশ্যে ভয় দেখাতে আরম্ভ করে তবে আয়াতুল কুরসি পড়বে এবং উচ্চস্বরে আযান দেবে। ১১। দুশমন, হিংস্র জন্তু ও অন্যান্য রকমের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্য সূরা কুরাইশ বেশি বেশি পড়বে। ইমাম জাযরী রাহিমাহুল্লাহ আল হিসনুল হাসীন কিতাবে লিখেছেন যে, এই আমল বহু পরীক্ষিত। ১২। কোনো মুসিবতে পড়ে গেলে নিম্নের দু'আ পড়বে-