সুখ-দুঃখ, বিপদ-আপদ ও বিভিন্ন রোগের সময় পড়ার দু'আ
১। কোনো সুসংবাদ শুনলে বা কোনো কারণে খুশি হলে পড়বে-
উচ্চারণঃ আলহামদুলিল্লাহ। অনুবাদঃ সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। ২। বাসনা অনুযায়ী কাজ সমাধা হলে পড়বে-
উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাতু। অনুবাদঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যার কৃপায় পরিপূর্ণ হয় সৎকর্মসমূহ। ৩। কোনো আকর্ষনীয় বস্তু দেখে ইহা পড়লে বদনজর লাগবে না।
উচ্চারণঃ মাশা আল্লাহু লা-কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুবাদঃ আল্লাহ যা চান তাই হয়। একমাত্র আল্লাহ্র দেয়া সামর্থ্য ব্যতীত (নেক কাজ করার) কোন শক্তি নেই। ৪। ঈমান বা আমল সম্পর্কে মনে কোনো ওছওয়াছা বা সন্দেহ আসলে পড়বে-
উচ্চারণঃ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমানতুবিল্লাহি ওয়া রুসূলিহি।
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।