১৯। মাহফিল হতে উঠবার সময় নিম্নের দু'আ পড়লে বৈঠককালের ভুল ত্রুটি মাফ হয়। মুহাদ্দিসীনে কিরাম এই দু'আকে দু'আয়ে কাফফারাতুল মাজালিস বলে অভিহিত করেছেন।
উচ্চারণঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়াআতুবু ইলাইকা। অনুবাদঃ হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসার সাথে তোমার পবিত্রতা গাইতেছি। আমি সাক্ষ্য প্রদান করছি তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে প্রত্যাবর্তন করছি।
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।