দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৬। শবে কদরে নিম্নের দু'আ বেশি বেশি পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অনুবাদঃ হে আল্লাহ! আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। ৭। ঈদ উপলক্ষে কাউকে মুবারকবাদ দিতে বলবে-

উচ্চারণঃ তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা। অনুবাদঃ আল্লাহ আমার এবং তোমার তরফ হতে কবুল করুন। ৮। নতুন ফল দেখে নিম্নের দু'আ পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লানা ফি ছামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি ছাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। অনুবাদঃ হে আল্লাহ! বরকত দাও আমাদেরকে আমাদের ফলাদির মধ্যে এবং বরকত দাও আমাদেরকে আমাদের শহরের মধ্যে এবং বরকত দাও আমাদেরকে আমাদের সঞ্চয়ের মধ্যে এবং বরকত দাও আমাদেরকে আমাদের মুদ্দ-এর মধ্যে। ৯। আয়নায় নিজের চেহারা দেখে পড়বে-

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।