উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বালিস্নগনা রামাদান। অনুবাদঃ হে আল্লাহ! আমাদেরকে রজব ও শাবানে বরকত দাও এবং আমাদেরকে রামাদান পর্যন্ত পৌঁছাও।
উচ্চারণঃ আসতাগফিরুল্লাহাল্লাযি লা-ইলাহা ইল্লা হুয়াল হায়্যুল কায়্যুমু ওয়া আতুবু ইলাইহি। অনুবাদঃ আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি যিনি ছাড়া কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব, যিনি সব কিছুর ধারক এবং আমি তাঁর দিকেই প্রত্যাবর্তন করছি। ৪। শুμবার রাতে ও দিনে দুরূদ শরীফ বেশি বেশি পড়বে এবং সূরা কাহাফ তিলাওয়াত করবে। ৫। যিলহাজ্জ চাঁদের প্রথম দশ দিনে, উভয় ঈদের রাতে ও দিনে এবং ঈদের নামাযের জন্য ঈদগাহে যাওয়ার পথে নিম্নের তাকবীর পড়বে। বিশেষভাবে যিলহাজ্জ চাঁদের ৯ই তারিখের ফজর হতে ১৩ই তারিখের আছর পর্যন্ত প্রতি ওয়াক্তের ফরয নামাযের পর এই তাকবীর পড়া ওয়াজিব।
উচ্চারণঃ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনুবাদঃ আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই , আল্লাহরই জন্যে সমস্ত গুণগান।