উচ্চারণঃ আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। অনুবাদঃ আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী, আমাদের প্রতিপালকের প্রশংসাকারী। ৫২। পরিবার ও ছেলেমেয়েদের নিকট পেঁৗছে পড়বে-
উচ্চারণঃ তাওবান তাওবান লিরাব্বিনা আওবান লা-ইয়ুগাদিরু আলাইনা হাউবান। অনুবাদঃ আমরা ফিরে আসছি, প্রত্যাবর্তন করছি। আমাদের প্রতিপালকের পানে, এমনি প্রত্যাবর্তন যা অবশিষ্ট রাখবে না আমাদের কোনো গোনাহ। ৫৩। কুরবানীর পশু জবাই করার সময় পড়বে-
উচ্চারণঃ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লাশারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনুবাদঃ আমার নামায, কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্ল াহর জন্য। তাঁর কোন শরীক নেই, এবং আমি মুসলমানদের মধ্যে থাকা সত্ত্বেও আমাকে এটাই আদেশ করা হয়েছে। আল্লাহর নামে, আল্লাহই মহান।