৪৯। কোনো স্থানে থামার ইচ্ছা করলে পড়বে-
উচ্চারণঃ রাব্বি আনযিলনি মুনযালান মুবারাকান ওয়াআনতা খাইরুল মুনযিলিন। অনুবাদঃ হে প্রতিপালক! বরকতপূর্ণ স্থানে আমাকে অবতরণ করাও, তুমি উত্তম অতরণকারী।
উচ্চারণঃ আউযুবিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। অনুবাদঃ তোমার সৃষ্টির অমঙ্গল হতে তোমার পরিপূর্ণ কালিমাসমূহের কাছে আশ্রয় চাচ্ছি। ৫০। কোনো শহরে বা গ্রামে প্রবেশ করার সময় পড়বে-
উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লানা ফিহা আল্লাহুম্মার যুকনা জানাহা ওয়া জান্নিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহি আহলিহা ইলাইনা। অনুবাদঃ হে আল্লাহ! আমাদেরকে এ শহরে (এ গ্রামে) বরকত দাও। হে আল্লাহ! আমাদেরকে রিযিক দান কর এই স্থানের ফল হতে এবং আমাদেরকে প্রিয় করে দাও এই স্থানের বাসিন্দাদের কাছে। আর আমাদের কাছে এই স্থানের পূণ্যবানদেরকে প্রিয় করে দাও। ৫১। ভ্রমণ হতে ফেরার সময় পড়বে-
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।