দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারণঃ সুবহানাল্লাযি সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লা-মুনকালিবুন। অনুবাদঃ পবিত্রতা বর্ণনা করছি সে সত্ত্বার যিনি এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, আমরা একে বশীভূতকরণে সক্ষম ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাগমনকারী। ৪৮। নৌকায় বা জাহাজে চড়ে নিম্নের আয়াতগুলো পড়লে আল্লাহ নিরাপদে রাখবেন-

উচ্চারণঃ বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রাহিম ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। ওয়াল আরদ্বু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতি মাতউইয়াতুন বি ইয়ামিনিহি সুবহানাহু ওয়াতাআলা আম্মা ইয়ুশরিকুন। অনুবাদঃ আল্লাহর নামেই ইহার গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার প্রতিপালক পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর তারা আল্লাহর কিছুই মর্যাদা দেয়নি যতটুকু মর্যাদা দেয়া কর্তব্য ছিল। আর কিয়ামত দিবসে সমগ্র জমিন তার মুঠোর ভেতর থাকবে এবং আসমানসমূহ গুটানো থাকবে তার দক্ষিণ হস্তে। তিনি পবিত্র এবং বহু ঊর্ধ্বে তাদের শিরকী কার্যকলাপ হতে।

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।