দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

তার অনিষ্টতা হতে এবং ঐ জিনিসের অনিষ্টতা হতে যার উপর তাকে সৃষ্টি করা হয়েছে। কোন জীবজন্তু খরিদ করে আনলে উহার কপালের পশম ধরে উপরোলিস্নখিত দু'আ পড়ার কথা হাদীসে উলেস্নখ রয়েছে। ৩৮। স্ত্রী-সহবাসের সময় পড়বে-

উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা। অনুবাদঃ আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদেরকে শয়তান হতে দূরে রাখো এবং আমাদেরকে যে সন্তান দান করবে তা হতে শয়তানকে দূরে রাখো। ৩৯। বিবাহ উপলক্ষে কাউকে মুবারকবাদ দিতে বলবে-

উচ্চারণঃ বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন। অনুবাদঃ আল্লাহ তোমাকে বরকত দান করুন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। তোমাদের জীবনযাপনকে মঙ্গলময় করুন। ৪০। সন্তান জন্ম হওয়ার পর পাকসাফ করে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেবে। এই আযান ইকামত নামাযের আযান ও ইকামতের মতো হতে হবে। ৪১। সন্তান কথা বলতে আরম্ভ করলে তাকে শিক্ষা দেবে-

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।