দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

৩৫। কোনো রোগীর সাথে একত্রে খেতে বসলে পড়বে-

উচ্চারণঃ বিসমিল্লাহি সিকাতান বিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাইহি। অনুবাদঃ আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর উপর নির্ভর করে এবং তার উপর ভরসা করে। ৩৬। নতুন কাপড় পরিধানের সময় পড়বে-

উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযি কাসানি মা উআরি বিহি ফি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। অনুবাদঃ সমস্ত গুণগান সেই আল্লাহর জন্য যিনি আমাকে পরিধান করিয়েছেন এই পোশাক, যার দ্বারা আমি আমার লজ্জাস্থান আবৃত করেছি এবং যার দ্বারা আমি সাজ-সজ্জা করছি আমার এই জীবনে। ৩৭। স্ত্রীর সাথে সর্বপ্রথম সাক্ষাতকালে তার কপালের চুলে ধরে নিম্নের দু'আ পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। অনুবাদঃ হে আল্লাহ! আমি তোমার থেকে উহার কল্যাণ কামনা করছি এবং ঐ জিনিসের কল্যাণ যার উপর তুমি তাকে সৃষ্টি করেছ। আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।