৩২। ইফতার করার পর পড়বে-
উচ্চারণঃ যাহাবাযযামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াছাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনুবাদঃ তৃষ্ণা মিটে গেছে, শিরা উপশিরাগুলো ভিজে গেছে এবং আল্লাহ চাইলে পুরষ্কার নিশ্চিত হয়েছে। ৩৩। কারও বাড়িতে দাওয়াত খেলে পড়বে-
উচ্চারণঃ আল্লাহুম্মা আতইম মান আতআমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফিরলাহুম ওয়া আরহামহুম। অনুবাদঃ হে আল্লাহ! যে আমাকে খাওয়ালো তাকে তুমি খাবার দান কর এবং যে আমাকে পান করালো তুমি তাকে পান করাও। হে আল্লাহ! তাদের রিযিকের মধ্যে বরকত দান কর। তাদেরকে মাফ করে দাও। তাদের দয়া কর। ৩৪। অন্য কেউ ইফতার করালে বলবে-
উচ্চারণঃ আফতারা ইনদাকুমুস সা'ইমুনা ওয়া আকালা তাআমাকুমুল আবরারু ওয়া সাল্লাতা আলাইকুমুল মালাইকা। অনুবাদঃ রোযাদাররা তোমাদের এখানে ইফতার করুক। নেককাররা তোমাদের খাবার ভক্ষণ করুক এবং ফেরেশতারা তোমাদের জন্য ইস্তিগফার করুক।