দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

২৮। দুধ পান করার সময় পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া যিদনা মিনহু। অনুবাদঃ হে আল্লাহ! আমাদের জন্য এ দুধের মধ্যে বরকত দাও এবং এ দুধ আমাদেরকে আরো বেশি করে দান কর। ২৯। খাবার আগে বিসমিল্লাহ পড়া ভুলে গেলে পরে এরূপ পড়বে-

উচ্চারণঃ বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু। অনুবাদঃ আল্লাহর নামে শুরু এবং শেষ। ৩০। পানাহারের পরে পড়বে-

উচ্চারণঃ আলহামদুলিল্লাহিল্লাযি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অনুবাদঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন এবং আমাদেরকে মুসলমানদের অন্তভূর্ক্ত করলেন। ৩১। ইফতার করলে পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়াআলা রিযকিকা আফতারতু। অনুবাদঃ হে আল্লাহ! তোমারই জন্যে রোযা রেখেছি। তোমারই রিযিকের উপর রোযা ভঙ্গ করলাম।

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।