অনুবাদঃ হে আল্লাহ! কুফর, পরমুখাপেক্ষিতা এবং কবরের আজাব হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
২২। নামাযের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়া বেশ উপকারী। ২৩। নামাযের পর ডান হাত কপালে ও মাথায় বুলিয়ে পড়বে-
উচ্চারণঃ বিসমিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহুর রাহমানুর রাহিমু আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুযনা। অনুবাদঃ আল্লাহর নামে আমি স্বাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি বড় মেহেরবান, পরম দয়ালু। হে আল্লাহ! আমার দুর্ভাবনা ও দুশ্চিন্তা দূর করে দাও। ২৪। ফজর ও মাগরিবের নামাযের পর নিম্নলিখিত যিক্র ১০ বার পড়লে দশটি গোনাহ মাফ হয়, দশ নেকী লেখা হয়, দশ দরজা বৃদ্ধি হয় এবং ঐ দিনে ও রাতে শয়তানের ধোঁকা ও অন্যান্য বিপদ হতে রক্ষা পাওয়া যায়।
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ি ওয়াইউমিতু ওয়াহুয়া আলা কুলিস্ন শায়্যিন কাদীর।
৩৪ বার- ৩৩ বার-