অনুবাদঃ আল্লাহর নামে (বের হচ্ছি) এবং দুরূদ ও সালাম আল্লাহর রাসূলের উপর। হে আল্লাহ! তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। ২১। নামাযের পর নিম্নলিখিত দু'আগুলো পড়বে। হাদীস শরীফে ইহার বহু ফযীলত বর্ণিত হয়েছে। ৩ বার- উচ্চারণঃ আসতাগফিরুল্লাহ। অনুবাদ ঃ আমি আল্লাহর কাছে গোনাহের ক্ষমা প্রার্থনা করছি।
উচ্চারণঃ আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনুবাদঃ হে আল্লাহ! তুমি শান্তিময় এবং তোমার নিকট হতেই আসে শান্তি। তুমি মহান, হে উচ্চ শানের মালিক, হে দয়ালু।
উচ্চারণঃ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অনুবাদঃ হে আল্লাহ! তোমার যিক্র ও শুকর এবং তোমার উত্তম ইবাদাতের ক্ষেত্রে আমায় সাহায্য করো।
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কাবরি।
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।