উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মাগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। অনুবাদঃ আল্লাহর নামে (প্রবেশ করছি)। দুরূদ ও সালাম আল্লাহর রাসূলের উপর। হে আল্লাহ! আমার গোনাহসমূহ ক্ষমা করে দাও এবং আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। ১৯। হাদীসে বর্ণিত হয়েছে যে, মসজিদে প্রবেশ করে নিম্নের দু'আ পড়লে শয়তানের ধোঁকা হতে নিরাপদ থাকা যায়।
উচ্চারণঃ আউযুবিল্লাহিল আযীমি ওয়াবিওয়াজহিহিল কারিমি ওয়া সুলতানিহিল কাদিমি মিনাশ শায়তানির রাজিম। অনুবাদঃ আমি মহান আল্লাহর, তাঁর সম্মানিত চেহারার এবং তাঁর চিরন্তন কতৃর্ত্বের মাধ্যমে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। ২০। মসজিদ হতে বের হওয়ার সময় প্রথমে বাম পা বের করবে এবং নিম্নের দু'আ পড়বে-
উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা।