দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

১৬। ঘর হতে বের হওয়ার সময় পড়বে-

উচ্চারণঃ বিসমিল্লাহি আমানতু বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। অনুবাদঃ আল্লাহর নামে (যাত্রা করছি)। ঈমান আনলাম আল্লাহর উপর, ভরসা করলাম আল্লাহর উপর। একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া নেই সামর্থ (গোনাহ হতে বাঁচার), নেই শক্তি (পূণ্য সাধনের)। ১৭। ঘরে প্রবেশ করার সময় পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলিজি ওয়া খাইরাল মাখরিজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। অনুবাদঃ হে আল্লাহ! আমি তোমার কাছে ঘরে প্রবেশের মঙ্গল এবং ঘর হতে বের হওয়ার মঙ্গল চাই। আল্লাহর নামেই প্রবেশ করলাম। আল্লাহর নামে বের হবো এবং আমাদের প্রতিপালক আল্লাহর উপরই ভরসা করলাম। * ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনকে সালাম করা সুন্নাত। হাদীস শরীফে ইহার বহু ফযীলত ও উপকারিতা বর্ণিত হয়েছে। ১৮। মসজিদে প্রবেশকালে প্রথমে ডান পা ভেতরে রাখবে এবং নিম্নের দু'আ পড়বে-

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।