দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারণঃ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াসসালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াছিলাতা ওয়াল ফাদ্বিলাতা ওয়াদ্দারাজাতার রাফিআতা ওয়াবআছহু মাকামাম মাহমুদানিল্লাযি ওয়াদতাহু, ওয়ার যুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অনুবাদঃ হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাযের তুমিই প্রতিপালক, মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুউচ্চ মর্যাদা দাও আর তাঁকে মাকামে মাহমুদে পৌঁছাও, যার তুমি ওয়াদা করেছ। হে আল্লাহ! কিয়ামতের দিন তাঁর শাফাআত নসিব কর। নিশ্চয় তুমি ওয়াদা ভঙ্গ করো না। ১৪। ইকামাত শুনে আযানের মতোই জবাব দেবে। তবে শুনে বলবে উচ্চারণঃ আকামাহাল্লাহু ওয়া আদামাহা। অনুবাদঃ আল্লাহ তাকে কায়িম করুন এবং আল্লাহ তাকে দায়িম (স্থায়ী) করুন। ১৫। হাদীস শরীফে বর্ণিত আছে যে, আযান ও ইকামাতের মধ্যকার সময়ে দু'আ কবুল হয়ে থাকে। কোনো কোনো হাদীসে বিশেষভাবে নিম্নের দু'আ পড়ার উলেস্নখ রয়েছে-

উচ্চারণঃ আলাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। অনুবাদঃ হে আল্লাহ! আমি তোমার কাছে ইহকাল ও পরকালের স্বাচ্ছন্দ্য কামনা করছি ।

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।