দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

আলাইহি ওয়া সাল্ল াম তাঁর বান্দা এবং প্রেরিত রাসূল। হে আল্ল াহ! তুমি আমাকে তাওবাকারীদের অন্তর্ভূক্ত করো এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভূক্ত করো। হে আল্ল াহ! তুমি পবিত্র এবং সমস্ত প্রশংসা তোমার জন্য। আমি সাক্ষ্য দিই যে, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করি। ১১। আযান শুনলে জবাব দেবে অর্থাৎ মুয়াজ্জিনের সাথে সাথে আযানের কালিমাগুলো বলবে, তবে এবং শুনে বলবে উচ্চারণঃ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুবাদঃ একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। ১২। মাগরিবের আযান শুনে পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দু'আইকা ফাগফিরলি। অনুবাদঃ হে আল্লাহ! ইহা তোমার রাতের আগমন এবং দিনের প্রস্থান এবং তোমার প্রার্থনার ধ্বনি সুতরাং আমায় ক্ষমা করুন। ১৩। আযান শেষ হওয়ার পর প্রথমে দুরূদ শরীফ পড়বে, তারপর নিম্নের দু'আ পড়বে-

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।