উচ্চারণঃ আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাউওয়াদতু আমরি ইলাইকা ওয়ালজা'তু যাহরি ইলাইকা রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজাআ ওয়ালা মানজাআ মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযি আনযালতা ওয়া নাবিয়্যিকাল্লাযি আরসালতা। অনুবাদঃ হে আল্লাহ! আমি আমার প্রাণ তোমার প্রতি সমর্পণ করেছি, আমার মুখমণ্ডল তোমার প্রতি ফিরিয়েছি, আমার সকল কর্মের দায়িত্ব তোমাকে সোপর্দ করেছি, আমার পিঠকে তোমার দিকে লাগিয়েছি (তোমার উপরেই সকল ভরসা রেখেছি), এসব কিছু তোমার সওয়াবের আশায় ও তোমার আযাবের ভয়ে করেছি। তোমার নিকট ছাড়া তোমার আযাব থেকে বাঁচতে কোন আশ্রয়স্থল নেই। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ তার উপর এবং তুমি যে নবী প্রেরণ করেছ তাঁর উপর ঈমান এনেছি। ২। শুইবার সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষে- পর্যন্ত পড়লে শয়তান ও অন্যান্য বিপদ হতে নিরাপদে থাকা যায়। ৩। হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে, প্রত্যহ ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা-ফালাক্ব এবং সূরা-নাস পড়ে উভয় হাতের তলায় ফুঁক দিতেন এবং সমস্ত শরীর মুছে নিতেন। এরূপ তিনবার করতেন। ৪। ঘুমানোর সময় নিম্নলিখিত তাসবীহগুলো পড়ার বহু ফযীলত ও উপকারিতা হাদীস শরীফে বর্ণিত আছে।
৩৪ বার- ৩৩ বার- ৩৩ বার-