বিভিন্ন কাজ করার সময় পড়ার দু'আ
১। ঘুমানোর সময় ওযূর সাথে ডান দিকে (করটে) শুইবে এবং নিম্নের দু'আগুলো পড়বে-
উচ্চারণঃ আসতাগফিরুল্লাহাল্লাযি লা-ইলাহা ইল্লা হুয়াল হায়্যুল কায়্যুম ওয়াআতুবু ইলাইহি। অনুবাদঃ ক্ষমা চাচ্ছি সেই আল্লাহর কাছে যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁরই কাছে তওবা করছি।
উচ্চারণঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অনুবাদঃ হে আল্লাহ! তোমারই নামের উপর আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই।
উচ্চারণঃ আল্লাহুম্মা কিন্নি আযাবিকা ইয়াউমা তুবআছু ইবাদাকা। অনুবাদঃ হে আল্লাহ! আমাকে বাঁচাও তোমার আজাব হতে, যে দিন তুমি পুনরুত্থিত করবে তোমার বান্দাদেরকে।
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.