উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাতি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বীনী ওয়া দুনইয়া ইয়া ওয়া আহলী ওয়া মালী। অনুবাদঃ হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করছি। হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা ও মঙ্গল কামনা করছি। আর আমার পরিবার পরিজন ও সম্পদে স্বাচ্ছন্দ কামনা করছি।
উচ্চারণঃ ইয়া হাইয়্যু ইয়া কাইউম বিরাহমাতিকা আসতাগিছু আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফছি তারফাতা আইনি। অনুবাদঃ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! তোমার রহমতের ফরিয়াদ করছি। আমার জন্য আমার সমস্ত বিষয় সংশোধন করে দাও (সুন্দর করে দাও) এবং আমাকে এক পলকের জন্য আমার নফসের হাওয়ালা করো না।
উচ্চারণঃ রাদ্বিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দ্বীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা। অনুবাদঃ আল্লাহকে আমার প্রতিপালক হিসেবে, ইসলামকে আমার দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নবী ও রাসূল হিসেবে আমি সন্তুষ্ট।
(৩ বার)