দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ 82
📝 Text 📖 PDF

২। হাদীস শরীফে বর্ণিত আছে যে, প্রত্যহ সকাল ও বিকালে সায়্যিদুল ইসতিগফার পড়লে আল্লাহ তাআলা গোনাহ মাফ করবেন এবং বেহেশত নসীব করবেন।

সায়্যিদুল ইসতিগফার

উচ্চারণঃ আল্লাহুম্মা আনতা রাব্বি লা-ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আঊযুবিকা মিন শাররি মাসানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়্যা ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুযযুনুবা ইল্লা আনতা। অনুবাদঃ হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক, কোনো উপাস্য নেই তুমি ব্যতীত। সৃজন করেছ তুমি আমাকে এবং আমি তোমার বান্দা, আর আমি অবিচল আছি তোমার (সাথে কৃত) অঙ্গীকার এবং প্রতিশ্রুতির উপর আমার সাধ্যানুযায়ী। পানাহ চাই তোমার কাছে আমার কৃতকর্মের অশুভ পরিণাম হতে। স্বীকার করছি তোমার সমীপে আমাকে দেয়া তোমার নিয়ামতসমূহ এবং স্বীকার করছি আমার অপরাধ, তাই ক্ষমা করো আমাকে। কেননা তুমি ব্যতীত কেউ অপরাধ ক্ষমা করতে পারে না।

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.