ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসাও তাঁর, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ্! এই দিনের মাঝে এবং এর পরে যা কিছু কল্যাণ আছে আমি আপনার নিকট তা প্রার্থনা করি। আর এই দিনের মাঝে এবং এর পরে যা কিছু অকল্যাণ আছে তা থেকে আমি আপনার আশ্রয় চাই।
উচ্চারণঃ আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়াবিকা আসবাহনা ওয়াবিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি ওয়ালহামদু লিল্লাহি লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুলিস্ন শায়্যিন কাদীর। রাব্বি আসআলুকা খাইরা মা ফী হাযিহিল লাইলাতি ওয়াখাইরা মাবা'দাহা ওয়া আঊযুবিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলাতি ওয়াশাররি মা বা'দাহা। অনুবাদঃ সন্ধ্যা করেছি আমরা এবং সন্ধ্যা করেছে বিশ্বচরাচর আল্লাহরই জন্য। সমস্ত গুণগান আল্লাহরই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। সমস্ত রাজত্ব তাঁরই এবং তাঁরই সমস্ত গুণগান। আর তিনি সর্বশক্তিমান। হে প্রতিপালক! ভিক্ষা চাই তোমার কাছে এ রাতের এবং তার পরের মঙ্গলসমূহ। আর পানাহ চাই তোমার কাছে এ রাতের এবং তার পরের অমঙ্গল হতে।