পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

২০০১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস থেকে লণ্ডনস্থ দারুল হাদীস লতিফিয়ায় শিক্ষকতায় নিয়োজিত মো. আবদুল আউয়াল হেলাল সিলেটের জকিগন্‌জ উপজেলাধীন রারাই গ্রামে ১৯৭৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বরেণ্য আলিমে দ্বীন, বহুগ্রন্থ প্রণেতা, উস্তাযুল উলামা, শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান দামাত বারাকাতুহু। ১৯৯৭ খ্রিস্টাব্দে পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ইছামতি দারুল উলূম আলিয়া মাদরাসা থেকে হাদীস বিভাগে কামিল উত্তীর্ণ হন। ১৯৯৪/৯৫ সেশনে তিনি সিলেটের প্রাচীন বিদ্যাপীঠ এমসি বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগের ছাত্র ছিলেন। বিভিন্ন সময়ে তিনি যেসকল বরেণ্য উলামার সান্নিধ্য পেয়েছেন এবং তাঁদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সনদ ও ইজাযাত লাভ করেছেন তাঁরা হলেন- শামসুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্লাহ, স্বীয় পিতা উস্তাযুল উলামা শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান দামাত বারাকাতুহু, শায়খুল হাদীস আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী হাফিযাহুল্লাহ, ইমাম সায়্যিদ মুহাম্মাদ বিন আলাওয়ী আল মালিকী রাহিমাহুল্লাহ (মক্কা শরীফ), শায়খ সায়্যিদ ইউসুফ বিন হাশিম রিফাঈ রাহিমাহুল্লাহ (কুয়েত), শাইখুল ইসলাম ড. মুহাম্মাদ তাহিরুল কাদিরী হাফিযাহুল্লাহ (পাকিস্তান), মুফতিয়ে আযম শায়খ মুহাম্মাদ রফি উসমানী হাফিযাহুল্লাহ (পাকিস্তান), শায়খ হাবীব আসিম বিন আদি হাফিযাহুল্লাহ (মদীনা শরীফ), সুলতানুল উলামা হাবীব সালিম শাতিরী রাহিমাহুল্লাহ (ইয়ামান), শায়খ ড. সায়্যিদ আজ্জাজ আল খাতীব হাফিযাহুল্লাহ (সিরিয়া), শায়খ ড. আসআদ মুহাম্মাদ সাঈদ সাগিরজি রাহিমাহুল্লাহ (সিরিয়া), শায়খ ড. নাজী বিন রাশীদ আল আরাবি হাফিযাহুল্লাহ (বাহরাইন), শায়খ সামির আননাস হাফিযাহুল্লাহ (সিরিয়া), শায়খ ড. মুহাম্মদ আব্দুর রশীদ হাফিযাহুল্লাহ। বিভিন্ন সময়ে তিনি সৌদিআরব, জর্দান, কুয়েত, আরব আমিরাত, সিরিয়া, মরক্কো, মিশর, তুরস্ক, ফ্রান্স ও ইন্ডিয়া ভ্রমন করেন। সংসার জীবনে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।