পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

মূলতঃ প্রান্তিকতার বিষবাষ্প ছড়িয়ে আছে সবখানে। যা অহেতুক ঝগড়া বিবাদের জন্ম দেয়। কদমবুসির ক্ষেত্রেও এমনটিই ঘটেছে। একপক্ষ হাদীসের আলোকে জাইয বা বৈধ কাজ পায়ে চুমু দেয়াকে হিন্দু সংস্কৃতি, বিদআত ইত্যাদি বলে জোর প্রচারণা চালান; অপরদিকে কিছু লোক কদমবুসি বৈধতার পক্ষে থেকে এটাকে বাধ্যতামূলক কাজ হিসেবে পরিগণিত করে নিয়েছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, কেউ কদমবুসি না করলে তাকে বেআদব, ওয়াহাবি ইত্যাদি বলতেও কুণ্ঠাবোধ করেন না। এমনকি বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কদমবুসিকে অনেকে আকীদাগত বিষয় বলেও গণ্য করেন। কেউ কদমবুসি না করলে তার আকীদা সঠিক নয় বলেও ঘোষণা দিতে দেখা যায়। অথচ কোনμমেই বিষয়টি আকীদার সাথে সংশিস্নষ্ট নয়। বিভিন্ন বিষয়ে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির প্রান্তিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে মুসলিম সমাজের ক্ষতির ফিরিস্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে। সচেতন কোন মুসলমানের তা কাম্য হতে পারে না। তাফসীরে মাআরিফুল কুরআন প্রণেতা মুফতি মুহাম্মাদ শফি রাহিমাহুল্লাহ'র ভাষায় বহু মুসতানাদ হাদীস, আছারে সাহাবা এবং সালফে সালিহীনের কাজ দ্বারা কদমবুসি কেবল জাইয বলেই প্রমাণিত নয়, বরং এর উপর তাআমুল তথা যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে আমল চলে আসছে বলে প্রমাণিত। (জাওয়াহিরুল ফিকহ, খ. ১ পৃ. ৫৩৪)। সুতরাং মুসলমানগণের মাঝে ধারাবাহিকভাবে চলে আসা একটি বৈধ ও মুসতাহসান কাজকে হিন্দু সংস্কৃতি, বিদআত, শিরক বলা বন্ধ হওয়া যেমন দরকার, ঠিক তেমনি এটিকে হক বাতিলের মাপকাঠি সাব্যস্ত করার মত হীনমন্যতাও পরিত্যাগ করা উচিত। শরীয়তের মৌলিক দলীলাদির আলোকে যে কাজ যে স্তরের বলে সাব্যস্ত সেটিকে ঠিক সে স্তরে রেখে অনুসরণ-অনুকরণ করলে

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।