উপসংহার
পরিশেষে বলতে চাই, বর্ণিত হাদীসের আলোকে বিভিন্ন যুগের ইমাম ও উলামায়ে কিরাম মাতা-পিতা, উস্তাদ ও শরী'য়তের দৃষ্টিতে সম্মানিত ব্যক্তিগণের পায়ে চুমু দেয়া শরীয়ত অনুমোদিত একটি কাজ বলে সাব্যস্ত করেছেন। এ কাজকে বিদআত বা নাজাইয (অবৈধ) বলার অবকাশ নেই। তবে পায়ে চুমু দেয়া নিয়ে সমাজে অনেক ভুল বুঝাবুঝি এবং বাড়াবাড়ি পরিলক্ষিত হয়। যেমন- কিছু মানুষ কদমবুসিকে পায়ে ধরে সালাম বলে অভিহিত করেন। অথচ এটা কোনμমেই সঠিক নয়। সালাম এবং কদমবুসি সম্পূর্ণ পৃথক দু'টি কাজ। কদমবুসি যদিও জাইয (বৈধ) কিন্তু ইহা কোন অবস্থাতেই সালামের সমপর্যায়ের বিষয় নয়। সালামের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে পবিত্র কুরআনের আয়াত এবং বহু সংখ্যক হাদীস বুখারী মুসলিমসহ হাদীসের সব কিতাবে সংকলিত রয়েছে। এমনকি সালাম করার পদ্ধতিও হাদীসে নির্দেশিত হয়েছে। স্পষ্টতই আসসালামু আলাইকুম মুখে উচ্চারণ করতে হবে। হাত কিংবা পায়ে ধরার সাথে সালামের কোন সম্পর্ক নেই। উলেস্নখ্য যে, যেসকল হাদীস দ্বারা পায়ে চুমু দেয়ার বৈধতার প্রমাণ পাওয়া যায় সেই হাদীসগুলো গভীরভাবে পর্যবেক্ষন করলে স্পষ্ট হয়ে যায়, কদমবুসি সর্বাবস্থায় সবাইকে করার কাজ নয়। বিশেষ প্রেক্ষাপটে বিশেষ ব্যক্তিগণকে করার কাজ। কদমবুসিকে সামাজিক রেওয়াজে পরিণত করাও সমীচীন নয়। বিশেষ করে মহিলাদের মাহরাম অর্থাৎ, যাদের সাথে বিয়ে হারাম এমন পুরুষ ব্যতীত অন্য কোন পুরুষকে কদমবুসি করা শরীয়ত অনুমোদন করে না। এছাড়া বর্তমানে এমন মানুষও সমাজে পাওয়া যায়, যারা প্রত্যাশা করেন লোকজন তার কদমবুসি করুক। এমন লোকদের কদমবুসি করা থেকে বিরত থাকা একান্ত উচিত।