করি আপনাকে এরূপ করবো। রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ করবে না। আমি যদি আল্ল াহ ব্যতীত কাউকে সিজদা করার আদেশ করতাম তবে প্রত্যেক নারীকে বলতাম যেনো স্বামীকে সিজদা করে।১ উপরোলিস্নখিত সংক্ষিপ্ত আলোচনায় স্পষ্ট হয়েছে যে, যেসকল সাহাবী কদমবুসি করেছেন বলে প্রমাণিত তাঁরা ইসলাম গ্রহণের দিক থেকে নবীন নাকি প্রবীণ সেটি মূল বিবেচ্য বিষয় নয়, বরং তাঁদের সেই কাজ রাসূলুল্ল াহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন কি না সেটিই বিবেচ্য। রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোন কাজ অনুমোদিত বলে প্রমাণিত থাকার পরও বিভিন্ন অসংলগ্ন যুক্তির অবতারণা করে সেই কাজের প্রতি সাধারণ মুসলমানদেরকে বীতশ্রদ্ধ করে তোলা স্পষ্টতই বিভ্রান্তি। উলেস্ন খ্য যে, দুনিয়ার বিভিন্ন দেশে নির্দিষ্ট একটি মাকতাবে ফিকর এর অনুসারী বিভিন্ন শায়খ'র (বক্তা ও লেখক) মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায়, তাঁরা নিজেদের মানহাজের বিপরীতে কোন হাদীস পেলেই কোন না কোন খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে সে হাদীসকে দাঈফ বা দুর্বল অথবা মাউদু বা জাল প্রমাণ করতে উদ্যত হোন। পেট্টোডলারের কল্যাণে তাঁদের অবাধ প্রচারণার ফলে সরল প্রাণ সাধারণ মুসলমান খুব সহজেই বিভ্রান্তির কবলে পড়েন।
১. ইমাম ইবনু মাজাহ, আসসুনান, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, লেবানন, খ.৩, পৃ. ৫৯