তিনি সেই দরজা দিয়ে মসজিদে আকসায় প্রবেশ করলেন যে দরজা দিয়ে মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছিলেন।১ আমিরুল মু'মিনীন ফিল হাদীস ইমাম বুখারী রাহিমাহুল্ল াহ নিজ সনদে হাদীস বর্ণনা করেছেন সায়্যিদিনা আলী রাদিয়াল্ল াহু আনহু স্বীয় চাচা সায়্যিদিনা আব্বাস রাদিয়াল্ল াহু আনহু এর পদচুম্বন করেছেন। (সাহাবায়ে কিরামের পরস্পরের মধ্যে কদমবুসির নজির পরিচ্ছেদে এক নং হাদীস দ্রষ্টব্য)। এখন থেকে ১১৩২ বছর পূর্বের ইমাম তাবারী রাহিমাহুল্ল াহ উলেস্নখ করেছেন, আমিরুল মু'মিনীন সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহু নবীজির পদচুম্বন করেছেন। ৬৬৪ বছর পূর্বের ইমাম ইবনু কাসীর রাহিমাহুল্ল াহ ঐতিহাসিক তথ্য পরিবেশন করছেন সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহু সেনাপতি আবু উবাইদাহ রাদিয়াল্ল াহু আনহু এর কদমবুসি করতে উদ্যোগী হয়েছেন। ১১৮৬ বছর পূর্বের ইমাম বুখারী রাহিমাহুল্ল াহ প্রমাণ পেশ করেছেন সায়্যিদিনা আলী রাদিয়াল্ল াহু আনহু আপন চাচার কদমবুসি করেছেন। অথচ মাত্র ৫ বছর পূর্বের একজন অধ্যাপক জানাচ্ছেন সুপরিচিত কোন সাহাবী পদচুম্বন তথা কদমবুসি করেননি। চোখে বিশেষ ইজমের চশমা পরিহিত থাকলে সুপরিচিত কিতাবসমূহের উলিস্ন খিত বর্ণনা না দেখারই কথা। আফসোস, শত আফসোস! "নবাগত সাহাবীগণ দরবারের আদব ও সুন্নাত জানত না" ধরে নিলাম একারণেই তাঁরা কদমবুসির মত বেয়াদবী(!) ও সুন্নাহ পরিপন্থী(!) কাজ করে ফেলেছেন (নাউযুবিল্লাহ)। কিন্তু তাঁরা যার কদমবুসি করেছেন সেই নবীজিও কি নবাগত ছিলেন? তিনিও কি দরবারের আদব ও সুন্নাত জানতেন না? (মহান আল্লাহ এধরণের ১. ইমাম ইবনু কাসীর, আল বিদায়া ওয়াননিহায়া, মাকতাবাতুল মা'রিফ, বৈরুত, লেবানন: ১৪১০ হি., খ. ৯, পৃ. ৬৫৬
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।