এর পদচুম্বন তথা কদমবুসি করেছেন। (পাঁচ নং হাদীসের আলোচনা দ্রষ্টব্য)। তাফসীর, হাদীস ও ইতিহাস শাস্ত্রের বিশেষজ্ঞ ইমাম ইবনু কাসীর রাহিমাহুল্ল াহ ১৫ হিজরি সনে সংঘটিত বিভিন্ন ঘটনার আলোচনায় বাইতুল মাকদিস বিজয়কালে আমিরুল মু'মিনীন সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহু শাম পৌঁছার পরের ঘটনাবলী আলোচনা প্রসঙ্গে বলেন -
অর্থাৎ, তিনি শাম পৌঁছার পর (সেনানায়ক) আবু উবাইদাহ এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যথা খালিদ ইবন ওয়ালিদ ও ইয়াযিদ ইবন আবু সুফিয়ান রাদিয়াল্ল াহু আনহুম এর সাথে সাক্ষাৎ হলো। আবু উবাইদাহ ও উমার রাদিয়াল্ল াহু আনহুমা পদব্রজে চলছেন। এসময় আবু উবাইদাহ রাদিয়াল্ল াহু আনহু উমার রাদিয়াল্ল াহু আনহু এর হাতে চুমু খেতে চাইলেন। তখনই উমার রাদিয়াল্ল াহু আনহুআবু উবাইদাহ রাদিয়াল্ল াহু আনহু এর পদচুম্বন করতে উদ্যত হলেন। আবু উবাইদাহ রাদিয়াল্ল াহু আনহু তাঁকে আটকে দিলে তিনিও হাত গুটিয়ে নিলেন। অতঃপর তিনি এগিয়ে গেলেন এবং বাইতুল মাকদিসে খ্রীস্টানদের সাথে চুক্তিবদ্ধ হলেন। তিনি রোমানদের তিন দিনের মধ্যে বাইতুল মাকদিস ত্যাগের শর্তারোপ করলেন। এরপর