পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

পাঠকের মনে এক ধরণের অবজ্ঞা ও তাচ্ছিল্য ফোটে উঠবে। যা একজন মুসলমানকে অনিবার্যভাবে বিভ্রান্তির দিকে ঠেলে দেবে। পূর্ববর্তী শাস্ত্রজ্ঞ ইমামগণ যেকোন স্তরের একজন সাহাবীর প্রতি সামান্যতম অবজ্ঞা, অবহেলা কিংবা তাচ্ছিল্য প্রদর্শনকে গুমরাহী তথা পথভ্রষ্ঠতা বলে আখ্যায়িত করেছেন। ইমাম জামালুদ্দিন মিযযী রাহিমাহুল্ল াহ বলেন -

অর্থাৎ, আবু জাফর তাসতারী বলেছেন, আমি শুনেছি আবু যুর'আ বলেছেন, যখন তুমি দেখবে কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সাহাবীকে তুচ্ছজ্ঞান করছে, তখন বুঝে নেবে লোকটি যিন্দিক।১ ইমাম মুসলিম, ইমাম তিরমিযী, ইমাম ইবনু মাজাহ প্রমুখের সরাসরি উস্তাদ ইমাম আবু যুর'আ রাহিমাহুল্ল াহ (ওফাত ২৬৪ হি) এর মতে স্তর নির্বিশেষে যেকোন সাহাবীকে তুচ্ছজ্ঞানকারী ব্যক্তি যিন্দিক তথা মুনাফিক। অতঃপর বাকী রইলো কোন সুপরিচিত সাহাবী কখনো রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম এর অথবা পরস্পরে কদমবুসি তথা পদচুম্বন করেছেন কি না। ইতিপূর্বে আলোচিত হয়েছে একাধারে তাফসীর, হাদীস ও ইতিহাস শাস্ত্রের বিশেষজ্ঞ ইমাম তাবারী রাহিমাহুল্ল াহ (ওফাত ৩১০ হি.) স্বীয় তাফসীর গ্রন্থে তাবিঈ সুদ্দি রাহিমাহুল্ল াহ (ওফাত ১২৭ হি.) সূত্রে উলেস্ন খ করেছেন সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহু রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম ১. ইমাম জামালুদ্দিন মিযযী, তাহযীবুল কামাল ফী আসমায়ির রিজাল, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, লেবানন: ১৪০৩ হি., খ. ১৯, পৃ. ৯৬

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।