দ্বিতীয়ত : তিনি দাঈফ হাদীসকে একতরফাভাবে অনির্ভরযোগ্য আখ্যায়িত করেছেন। অথচ হাদীস শাস্ত্রের কোন ইমাম এমনটি করেননি। বরং তাঁরা দাঈফ হাদীসের দু'ফ তথা দুর্বলতা নির্ধারণের কিছু মূলনীতি ঠিক করেছেন। সেই মূলনীতির আলোকে দাঈফ হাদীসের কমপক্ষে ৪২ প্রকার নির্ধারণ করেছেন। এর মধ্যে কোন প্রকারের দাঈফ হাদীস নির্ভরযোগ্য আর কোন প্রকার অনির্ভরযোগ্য তাও তাঁরা স্পষ্ট করে গিয়েছেন। তাই হাদীস শাস্ত্রের সেই সূক্ষ্ণ ও গভীর একাডেমিক আলোচনাকে অস্পষ্ট রেখে বা পাশ কাটিয়ে দাঈফ হাদীসকে এক কথায় অনির্ভরযোগ্য আখ্যায়িত করা চরম বিভ্রান্তির কারণ হতে পারে। উলেস্ন খ্য যে, হাদীস শাস্ত্রের বিশেষজ্ঞ ইমামগণের দৃষ্টিতে কোন স্তরের আমলের ক্ষেত্রে দাঈফ তথা দুর্বল হাদীস দলীল হিসেবে গ্রহণযোগ্য হবে তা ইতিপূর্বে আলোচিত হয়েছে। উক্ত গ্রন্থের লেখক আরো বলেছেন "এসকল ঘটনায় কোনো সুপরিচিত সাহাবী তাঁর পদচুম্বন করেননি, করেছেন ইসলাম গ্রহণ করতে আসা কয়েকজন বেদুঈন বা ইহুদি, যারা দরবারে থাকেনি বা দরবারের আদব ও সুন্নাত জানত না।" এরপর তিনি খুলাফায়ে রাশিদীনসহ কয়েকজনের নাম উলেস্ন খ করে বলেছেন, তাঁদের কেউ কখনো কদমবুসি তথা পদচুম্বন করেননি। এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো, যেসকল সাহাবী রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম এর পদচুম্বন করেছেন, হতে পারেন তাঁরা নবাগত কিন্তু প্রত্যেকেই নবীজির হাত মুবারকে বাইআত নিয়ে ইসলাম গ্রহণ করেছেন, সুতরাং তাঁরা প্রত্যেকেই সম্মানিত সাহাবী। লেখক এ কথার দ্বারা তাঁদের তুচ্ছজ্ঞান করেছেন। পরোক্ষভাবে তাঁদের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করেছেন বলেই প্রতীয়মান হয়, যা অত্যন্ত মারাত্মক ঔদ্ধত্য এবং পথভ্রষ্ঠতার ইঙ্গিতবহ। এতে সুপরিচিত - স্বল্প পরিচিত নির্বিশেষে কতিপয় সাহাবী সম্পর্কে
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।