পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

নাসাঈ, ইমাম হাকীম, ইমাম নববী, ইমাম ইশবিলী, ইমাম ইবনু হাজার আসকালানী ও ইমাম ইবনু মুফলিহ প্রমুখ সহীহ বলেছেন। হযরত যারি' রাদিয়াল্ল াহু আনহু সূত্রে বর্ণিত আবদুল কায়িস গোত্রের প্রতিনিধি দল কর্তৃক নবীজির কদমবুসি করার বর্ণনা সম্বলিত হাদীসকে ইমাম ইবনু হাজার আসকালানী হাসান বলেছেন। হযরত বুরাইদাহ রাদিয়াল্ল াহু আনহু সূত্রে বর্ণিত জনৈক বেদুঈন নবীজির অনুমতি নিয়ে তাঁর পদচুম্বন করার বর্ণনা সম্বলিত হাদীসকে ইমাম হাকীম সহীহ বলেছেন (যদিও ইমাম যাহাবী দ্বিমত পোষণ করেছেন)। ইমাম হাকীম নিজ সনদে হযরকত আবু সুফিয়ান বিন হারিছ রাদিয়াল্ল াহু আনহু কর্তৃক রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম এর পদচুম্বন করার বর্ণনা উলেস্ন খ করে হাদীসটির সনদ তথা বর্ণনাসূত্র সম্পর্কে কোন মন্তব্য করেননি। ইমাম যাহাবীও এ বিষয়ে নিরবতা অবলম্বন করেছেন। এতে প্রমাণিত হয় হাদীসটি কমপক্ষে হাসান লিগাইরিহী। সুহায়িব রাহিমাহুল্ল াহ সূত্রে বর্ণিত হযরত আলী রাদিয়াল্ল াহু আনহু কর্তৃক হযরত আব্বাস রাদিয়াল্ল াহু আনহুর কদমবুসি করার বর্ণনাকে ইমাম গুমারী সহীহ বলেছেন। ইতিপূর্বে প্রতিটি হাদীসের সনদ পর্যালাচনায় রেফারেন্সসহ বিস্তারিত আলোচিত হয়েছে। সুতরাং স্পষ্টতই ড. খোন্দকার আব্দুল্ল াহ জাহাঙ্গীর মহোদয় ঢালাওভাবে কদমবুসি সম্পর্কিত হাদীসকে যয়ীফ ঘোষণা করে সূক্ষ্ণ বিভ্রান্তি ছড়িয়েছেন। কেননা হাদীসের সনদ তথা বর্ণনাসূত্রের সবলতা বা দুর্বলতা নির্ধারণ করতে পূর্ববর্তী হাদীস বিশারদ ইমামগণ কিছু উসূল বা মূলনীতি নির্ধারণ করে রেখেছেন। সেই মূলনীতি উপেক্ষা করে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দাঈফ বলে দিলেই হাদীস দাঈফ হয়ে যায় না। কিন্তু সেই নিগূঢ় তত্ত্ব ও তথ্য সম্পর্কে ইসলামপ্রিয় সাধারণ মানুষের জ্ঞান থাকার সুযোগ কম। তাই তারা অধ্যাপক মহোদয়ের কথায় ভরসা করে সহজেই বিভ্রান্ত হতে পারে, কেউ হয়তো বিভ্রান্ত হয়েছেনও।

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।