পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

কদমবুসি বিষয়ে ছড়ানো কিছু সূক্ষ্ণ বিভ্রান্তির বিবরণ ও এর অসারতা প্রমাণ

বাংলা ভাষায় লিখিত "এহইয়াউস সুনান"১ নামক গ্রন্থের ১৭৪ পৃষ্ঠায় "কদমবুসির রীতি" শিরোনামে কিছু সূক্ষ্ণ বিভ্রান্তি ছড়ানো হয়েছে। গ্রন্থটির লেখক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক মরহুম ড. খোন্দকার আব্দুল্ল াহ জাহাঙ্গীর (আল্ল াহ তাঁকে ক্ষমা করুন)। লেখক কদমবুসিকে জায়িয বা বৈধ স্বীকার করেছেন ঠিকই। তবে কৌশলে এমন কিছু কথা উপস্থাপন করেছেন যাতে পাঠক সহজেই বিভ্রান্ত হতে পারে। সেই সূক্ষ্ণ বিভ্রান্তিসমূহ চিহ্নিত করে নিম্নে উলেস্নখ করা হলো। লেখক বলেছেন, "যয়ীফ বা অনির্ভরযোগ্য কয়েকটি ব্যতিμমধর্মী ঘটনায় দেখা যায় কেউ রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে চুমু খেয়েছেন।" তাঁর এই কথায় দু'টি সূক্ষ্ণ বিভ্রান্তি নিহিত রয়েছে। প্রথমত : তিনি কদমবুসি সম্পর্কিত কোন হাদীস সামনে না এনে, সেই হাদীসের বর্ণনাসূত্র সম্পর্কে হাদীস বিশারদ কোন ইমামের মতামত উলেস্ন খ না করেই ঢালাওভাবে বলে দিয়েছেন এ বিষয়ক সব হাদীসই যয়ীফ/দাঈফ। অথচ কদমবুসি বিষয়ক হাদীসসমূহের সনদ তথা বর্ণনাসূত্র পর্যালাচনা করলে তাঁর কথার অসারতা স্পষ্ট হয়ে যায়। কারণ এ সম্পর্কিত হাদীসসমূহের মধ্যে সাফওয়ান বিন আসসাল রাদিয়াল্ল াহু আনহু সূত্রে বর্ণিত দুই ব্যক্তি কর্তৃক রাসূলুল্লাহ সাল্ল াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমবুসি বা পদচুম্বন করার বর্ণনা সম্বলিত হাদীসকে ইমাম তিরমিযী, ইমাম আহমাদ, ইমাম ১. এহ্‌ইয়াউস সুনান, পঞ্চম সংস্করণ ২০০৭ ঈ., প্রকাশক: উসামা খোন্দকার, আসসুন্নাহ পাবলিকেশন্স, জামান সুপার মার্কেট (৩য় তলা), বি. বি. রোড, ঝিনাইদহ-৭৩০০

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।