উলেস্নখ্য যে, মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী রাহিমাহুল্লাহ তাঁর উস্তাদ বাহরুল উলূম আল্লামা মুহাম্মাদ হুসাইন সিলেটী রাহিমাহুল্লাহকে কদমবুসি করতেন। মুফতি সাহেব রাহিমাহুল্লাহ'র দুইজন বিখ্যাত ছাত্র শায়খুল হাদীস আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী হাফিযাহুল্লাহ (লেখকের উস্তাদ) ও শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান হাফিযাহুল্লাহ (লেখকের সম্মানিত পিতা ও উস্তাদ) তাঁকে কদমবুসি করতেন। আমাদের দেশে যেসকল উলামা নিজেদের দেওবন্দের অনুসারী বলে দাবী করেন এবং বিভিন্ন সময় বক্তব্য ও লেখনীর মাধ্যমে কদমবুসিকে নিন্দনীয় বিদআত, হিন্দু সংস্কৃতি বলে প্রচার করেন তাদের খিদমতে সবিনয় জিজ্ঞাসা, শায়খ রশীদ আহমদ গাঙ্গুহী, শায়খ আশরাফ আলী থানবী, শায়খ খলীল আহমদ সাহরানপুরী, শায়খ মাহমুদ হাসান দেওবন্দী, মুফতি কিফায়াত উল্লাহ, শায়খ যাফর আহমদ উসমানী ও মুফতি মুহাম্মাদ শফি প্রমুখের ইলমি খিদমাত পাশ কাটিয়ে আপনাদের দেওবন্দীয়ত ঠিক থাকবে তো? কদমবুসি নিয়ে অন্যদের উপহাস ও নানা ব্যঙ্গাত্মক টিপ্পনী কাটার আগে নিজেদের পূর্ববতীর্ আলিমগণের আয়নায় চেহারা দেখে নেয়া জরুরী নয় কি?
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।