ষোল: শায়খ মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতি (১৩২৯-১৩৯৫ হিজরি) বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের প্রথম খতীব, মাদরাসা ই আলিয়া ঢাকার হেড মাওলানা, ফিকহুস সুনান ওয়াল আছারসহ আরবি ও উদুর্ ভাষায় বিপুল সংখক গ্রন্থ প্রণেতা মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী উপমহাদেশের খ্যাতনামা একজন প্রাজ্ঞ আলিম। ফিকহুস সুনান ওয়াল আছারে তিনি একটি পরিচ্ছেদের শিরোনাম করেছেন تقبيل ايلد وارجل| সে পরিচ্ছেদে তিনি সায়্যিদিনা যারি' ও সায়্যিদিনা সাফওয়ান বিন আসসাল রাদিয়াল্ল াহু আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারক চুমু দেয়া এবং কদমবুসি করা সম্পর্কিত দু'টি হাদীস উলেস্নখ করে বলেন- َِ قلت: وقد جاء ذاك عن كثري من اصحابة ، منهم عمر رَىضَِ االله عنه وابن عمر رَىضَِ االلهَنْهُ وابو بلابة رَىضَِ االله عنه وعب رَىض االله عنه وصاحباه وزد العرصي رَىضَِ االله عنه واسامة بن رشك رَىضَِ االله عنه والاعرايب انهم قبلوا يد انليب صىل االله عليه وسلم وعضهم رجله ورأسه )فقه اسنن والاثار ، اصحفة ٧٠٧ অর্থাৎ, আমি বলি, এ বিষয়ে বহু সাহাবী থেকে বর্ণনা এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন উমার রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, আবু লুবাবাহ রাদিয়াল্লাহু আনহু, কা'ব রাদিয়াল্লাহু আনহু এবং তাঁর দুই সাথী, মাযীদ আল আসরি রাদিয়াল্লাহু আনহু, উসামা বিন শারীক রাদিয়াল্লাহু আনহু এবং বেদুঈন। তাঁরা প্রত্যেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারকে চুমু দিয়েছেন। এর মধ্যে কয়েকজন তাঁর পায়ে এবং মাথা মুবারকেও চুমু দিয়েছেন।১
১. মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী, ফিকহুস সুনান ওয়াল আছার, দারুল কুতুব ইলমিয়্যা, বৈরুত, লেবানন: ১৪৩৫ হি., পৃ. ৭০৭