অর্থাৎ, এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হাতে এবং পায়ে চুমু দেয়া জাইয।১ পনেরো: শায়খ যাফর আহমাদ উসমানী (১৩১০-১৩৯৪ হিজরি) হাদীসের কিতাব ই'লাউস সুনানসহ গুরুত্বপূর্ণ বহু কিতাব প্রণেতা, শায়খ থানবী'র ভাগনা, স্নেহধন্য ছাত্র ও খলীফা দেওবন্দী ঘরানার একজন বিশিষ্ট আলিম শায়খ যাফর আহমাদ উসমানী কদমবুসি সম্পর্কে এক জিজ্ঞাসার জবাবে মারাকিল ফালাহ কিতাবের হাশিয়া থেকে দীর্ঘ উদ্ধৃতি পেশ করে বলেন -
অর্থাৎ, এসকল প্রমাণ দ্বারা অনুমিত হয় যে, বরকত লাভ এবং সম্মান প্রদর্শনের জন্য নিজের মুরব্বি অথবা উলামা ও উস্তাদগণের পায়ে চুমু দেয়া জাইয (বৈধ)। তবে কদমবুসি করার ক্ষেত্রে রুকু সিজদার অবস্থায় উপনীত হওয়া থেকে বেঁচে থাকা জরুরী। উত্তম হলো বসে নিজের হাত দিয়ে মুরব্বিগণের পা মুছে চুমু দেয়া।২
১. শায়খ আবদুর রাহমান মুবারকপুরী, তুহফাতুল আহওয়াযি বিশারহি জামিউত তিরমিযী, দারুল ফিকর, বৈরুত, লেবানন: (তা. বি.), খ. ৭, পৃ.
২. শায়খ যাফর আহমদ উসমানী, ইমদাদুল আহকাম, যাকারিয়া বুক ডিপো, দেওবন্দ, ভারত: (তা. বি.), খ. ৪, পৃ. ৪০১