পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

জাওয়াহিরুল ফিকহ নামক কিতাবের প্রথম খণ্ডে এই রিসালা সংকলিত হয়েছে। দস্তবুসি এবং কদমবুসি সম্পর্কে সারগর্ভ এ রিসালায় তিনি কদমবুসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন-

অর্থাৎ, উলামা মাশায়েখের হাতে চুমু দেয়া ও কদমবুসি করার মাসআলায় ফুকাহায়ে কিরামের মধ্যে কিছু ইখতিলাফ পরিলক্ষিত হয়। তবে হাদীসের গ্রহণযোগ্য বর্ণনা, সাহাবায়ে কিরামের আছার এবং সালফে সালিহীনের আমল দ্বারা ইহা কেবল জাইয বলেই প্রমাণিত নয় বরং এর উপর তাআমুল তথা ধারাবাহিকভাবে আমল চলে আসছে বলেও প্রমাণিত।১ চৌদ্দ: শায়খ আবদুর রাহমান মুহারকপুরী (১৮৬৭-১৯৩৫ ঈসায়ি) ভারতীয় উপমহাদেশে আহলে হাদীস এবং মধ্যপ্রাচ্যে সালাফী নামধারী শিক্ষিত সমাজে অত্যন্ত মান্যবর ও সম্মানিত আলিম সুনানে তিরমিযীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াযি প্রণেতা শায়খ আবদুর রাহমান মুবাকরপুরী তিরমিযী শরীফে সংকলিত কদমবুসি সম্পর্কিত হাদীসের ব্যাখ্যায় বলেন- واحلديث يدل ىلع جواز تقبيل ايلد وارجل )حتفة الاحواذي رشح جامع ارتمذي املجدل اسابع اصحفة ٦٢٦

১. মুফতি মুহাম্মাদ শফি, জাওয়াহিরুল ফিকহ, মাকতাবায়ে দারুল উলূম করাচী, করাচী, পাকিস্তান: (তা. বি.), খ. ১, পৃ. ৫৩৪

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।