বারো: মুফতি কিফায়ত উল্লাহ দেহলবী (১২৯২-১৩৭২ হিজরি) দারুল উলূম দেওবন্দের একজন বিখ্যাত সাবেক ছাত্র ও কর্মজীবনে দারুল উলূমের মজলিসে শুরার গুরুত্বপূর্ণ সদস্য মুফতি কিফায়ত উল্লাহ দেহলবী কদমবুসি সম্পর্কিত জিজ্ঞাসার জবাবে বলেন-
অর্থাৎ, প্রকৃত অর্থে কদমবুসি জাইয। মূলতঃ হাতে চুমু দেয়া এবং কদমবুসির মধ্যে কোন পার্থক্য নেই। আর হাতে চুমু দেয়া এবং কদমবুসি করা বহু হাদীস দ্বারা প্রমাণিত।১ এটুকু লেখার পর মুফতি কিফায়ত উল্লাহ নাতিদীর্ঘ আলোচনা করে প্রমাণ করেছেন যে, কদমবুসি করতে গিয়ে অবনত হওয়া বা ঝুঁকে পড়াতেও শরীয়তের দৃষ্টিতে কোন সমস্যা নেই। তিনি যুক্তি দিয়েছেন, একজনের পায়ে ঔষধ লাগাতে গিয়ে কেউ যদি অবনত হয় বা ঝুঁকে পড়ে সেটিকে নাজাইয বলার সুযোগ নেই। কেননা সেই ঝুঁকে পড়াটা ঔষধ লাগানোর প্রয়োজনে ছিল। ঠিক তেমনি কদমবুসি করার প্রয়োজনে কেউ ঝুঁকে পড়লে সেটিও নাজাইয হবে না।২ তেরো: মুফতি মুহাম্মাদ শফি (১৮৯৬- ১৯৭৬ ঈসায়ি) দারুল উলূম করাচী'র প্রতিষ্ঠাতা, তাফসীরে মাআরিফুল কুরআনসহ বহুগ্রন্থ প্রণেতা, বর্তমান সময়ের বিখ্যাত আলিম মুফতি রাফি উসমানী ও মুফতি তাকী উসমানীর সম্মানিত পিতা শায়খ মুফতি মুহাম্মাদ শফি। তিনি تعديل اهلادى يف تقبيل الايادى ، دست بوىس اور قدم بوىس নামে উদুর্ ভাষায় একটি রিসালা লিখেছেন। ১. মুফতি কিফায়াত উল্ল াহ, কিফায়াতুল মুফতি, দারুল ইশাআত, করাচী, পাকিস্তান: (তা. বি.), খ. ৯, পৃ. ১১৫ ২. প্রাগুক্ত।